শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Single Top Banner

সাতকানিয়ায় হাফেজে কুরআন পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সাতকানিয়া উপজেলার গারাংগিয়া ও সোনাকানিয়া ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ‘হাফেজে কুরআন পরিষদ’। সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ জেলা ও স্থানীয় শাখার নেতৃবৃন্দের উদ্যোগে বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজে কুরআন পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জনাব হাফেজ মাওলানা আবদুল বারী মুহাম্মদ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মানবসেবা ইসলামের অন্যতম মূল শিক্ষা। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে হাফেজে কুরআন পরিষদ সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। সমাজের বিত্তবানদেরও এই দুর্যোগ মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো উচিত।

হাফেজে কুরআন দক্ষিণ জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা রদিওয়ানুল করিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজে কুরআন পরিষদের লোহাগাড়া উপজেলার আহবায়ক হাফেজ মাওলানা মুসা তুরাইন, সাতকানিয়া উপজেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ খন্দকার নাজিম উদ্দীন, সাতকানিয়া উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা হেলাল উদ্দিন আনচারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ জাহেদ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া আল-হিকমা মডেল একাডেমির সিনিয়র শিক্ষক জনাব মাওলানা মুহাম্মদ মনছুর আলম।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, বানভাসি মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত হাফেজে কুরআন পরিষদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ত্রাণ পেয়ে স্থানীয় দুর্গত সাধারণ মানুষ হাফেজে কুরআন পরিষদের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত