‘বিশুদ্ধ খাবার, সুস্বাস্থ্য সবার’—এই প্রতিশ্রুতি নিয়ে যাত্রা অব্যাহত রাখা সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স তাদের ১০ম শাখা উদ্বোধন করতে যাচ্ছে।আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) কালা মিয়া বাজারে নতুন এই শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাইফুল ইসলাম এক শুভেচ্ছা বার্তায় জানান, গ্রাহকদের অকৃত্রিম ভালোবাসা, আস্থা, আন্তরিক দোয়া ও নিরন্তর সহযোগিতার ফলেই প্রতিষ্ঠানটি আজ ১০ম শাখা উদ্বোধনের গৌরবময় মাইলফলকে পৌঁছেছে। তিনি এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সকল শুভানুধ্যায়ী, গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স বিশুদ্ধ ও মানসম্মত খাদ্যপণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসম্মত পরিবেশে উন্নতমানের মিষ্টি, বেকারি ও বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
নতুন শাখার উদ্বোধন উপলক্ষে চেয়ারম্যান সাইফুল ইসলাম সকল শুভানুধ্যায়ী, গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থেকে দোয়া ও শুভকামনার মাধ্যমে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন শাখা চালুর মাধ্যমে কালা মিয়া বাজার ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে বিশুদ্ধ, নিরাপদ ও মানসম্মত মিষ্টি ও বেকারি পণ্য গ্রহণের সুযোগ পাবেন।


