চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী পদুয়ায় সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্সের শাখা পরিদর্শন করেছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) তিনি পদুয়া শাখায় গেলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে তিনি শোরুম ঘুরে দেখেন এবং বিভিন্ন পণ্যের মান ও গুণগত বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের মান ও গুণগত বৈশিষ্ট্যের প্রশংসা করেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সংসদ সদস্যের আন্তরিক আগমন, মূল্যবান সময় ও শুভকামনা তাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানায় সুইট ক্লাব প্রিমিয়াম সুইটস অ্যান্ড বেকার্স কর্তৃপক্ষ।


