বিশেষ প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।
গ্রেফতার চার মাদক ব্যবসায়ী হলো- মো. রাকিব (৩২), মো. এখলাছ (৩২), দুই বোন পারভীন আক্তার (৪০) ও রুমা আক্তার (৩০)। তাদের বাড়ি ময়মনসিংহ, বরিশাল ও কক্সবাজার জেলায়।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস চারজনকে গ্রেফতার করা হয়েছে।
একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।


