শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বাড়তির দিকে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে মৃত্যুবরণ করেছে ৬ হাজার ২২১ জন।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। একদিনেই সেখানে আক্রান্ত হয়েছে সাড়ে ৬৮ হাজার মানুষ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল, সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ হাজারের বেশি জন। তৃতীয় অবস্থানে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনাও ঘটেছে যুক্তরাষ্ট্রে, ১৪৬৫ জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে, ১১৮৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বে ১ কোটি ৭৪ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। প্রাণ হারিয়েছে ৬ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। বিশ্বব্যাপী এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত