বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএমপির ‘সেবা ঘর’

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় ‘সেবা ঘর’ নামে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

ঈদের সময় যেকোন অভিযোগ জানানো যাবে এই সেবা ঘরে।

নগরের বহদ্দারহাট মোড়ে চান্দগাঁও থানার তত্ত্বাবধানে এবং কাজীরদেউড়ি ও বিআরটিসি মোড়ে কোতোয়ালী থানার তত্ত্বাবধানে এই সেবা ঘর চালু করা হয়। এছাড়া নগরের বিভিন্ন থানা এলাকায়ও এ সেবা ঘর চালু করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ঈদে দূর দূরান্ত থেকে মানুষ আসে। তারা বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের সহযোগিতা চায়।

তাই পুলিশ কমিশনারের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ’

তিনি জানান, প্রতিটি সেবা ঘরে বিশেষ মোবাইল টিম আছে। তারা যেকোন অভিযোগ তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করবেন। কোরবানি ঈদের সময় পশুর চামড়া নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে, এসব ঘটনার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এই সেবা ঘর থেকে। এছাড়াও ছিনতাই, চুরি, তাৎক্ষণিক অন্যান্য সমস্যারও সমাধান মিলবে এই সেবা ঘর থেকে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, বহদ্দারহাট মোড়ে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। এখান থেকে তাৎক্ষণিক সেবা দেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কাজ করবে বিশেষ টিম।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত