বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২১ শনাক্ত ২১৯৯

বিশেষ প্রতিনিধি: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা থেমে থেমে বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন মারা গেছেন আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৯৯ জন। এদিকে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন সুস্থ হলেন আর মোট মৃতের সংখ্যা তিন হাজার ১৩২ জন।

শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত