বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ঈদের দিন ৩০ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার: ঈদের দিন চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ১৪ হাজার ৪৮০জন।

শনিবার (১ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইদিন ২৬৭টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৮টি নমুনা পরীক্ষা করে ১৬ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ১৪ জন শনাক্ত হয়।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে পরীক্ষা বন্ধ ছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৩০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এইদিন নমুনা পরীক্ষা করা হয় ২৭৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৪ জন এবং উপজেলায় ৬ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪ জন। তাছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু নেই চট্টগ্রামে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত