বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় নতুন করে  ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এই দিনও কোনো রোগীর মৃত্যু হয়নি চট্টগ্রামে।

রোববার (২ আগস্ট)  রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এইদিন ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৬টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১টি নমুনা পরীক্ষা করে ৭ জন শনাক্ত হয়।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবেও পরীক্ষা বন্ধ ছিল।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় মাত্র ৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১০৭টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ৩জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত