বিশেষ প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছেই না। আক্রান্ত ও মৃতের সংখ্যা রাজধানী ঢাকাতেই সবচেয়ে বেশি। গেল ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২৫ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৫৪ জন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


