বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১২১ করোনা আক্রান্ত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় ৯৮৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৭৪৬ জন।

মৃত্যুবরণ করেছেন ২ জন।
বুধবার (৫ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৩১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে শনাক্ত হয় ১০ জন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১০টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা পজেটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫টি নমুনা পরীক্ষা করা হলে কারও শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৯৮৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯২ জন এবং উপজেলায় ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২ জন এবং সুস্থ হয়েছেন ১২৩ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত