বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯৭৭, মৃত্যু ৩৯

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯৭৭ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪৯ হাজার ৬৫১ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩০৬ জনে। এদিকে ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭৪ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন সুস্থ হলেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত