বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ওসি প্রদীপসহ ৯ পুলিশ সদস্য কারাগারে

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের সাবেক সেনাকর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত হোসেন, ওসি প্রদীপসহ ৯ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন চান আসামিরা।

পরে জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লিয়াকত ও প্রদীপ ছাড়াও এদিন আত্মসমর্পণকরেন; উপ-পরিদর্শক নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এ এস আই টুটুল, ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।

গত ৫ আগস্ট মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে লিয়াকতকে প্রধান আসামি করে মোট ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ মতে টেকনাফ মডেল থানা ৫ আগস্ট রাত সাড়ে দশটায় এ মামলাটি রুজু হয় এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৪ ঘণ্টা পর চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল থেকে পুলিশের কাছে ধরা দিয়ে আত্মসমর্পণ করার কথা জানান, টেকনাফ থানার প্রত্যাহারকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ।

দুপুর ২ টায় প্রদীপ কুমার পুলিশ প্রহরায় নিয়ে আসা হয় কক্সবাজারে।বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে প্রদীপ কুমার কে বহনকারী পুলিশের গাড়ি গুলো কক্সবাজার আদালত প্রাঙ্গণে এসে পৌঁছে। সময় সড়কের দুই পাশে শত শত উৎসুক জনতা প্রদীপ কুমারকে দেখতে ভিড় জমায়।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে মামলার প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকতসহ ৭ পুলিশ সদস্য আদালতে হাজির হয়।

প্রদিপ কুমারসহ ৯ আসামি টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করার জন্য জামিন আবেদন দিয়েছেন তাদের আইনজীবীরা।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হেলাল উদ্দিন আত্মসমর্পণ করে জামিন আবেদন শুনানি হবে এমনটিই জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আনোয়ারুল ইসলাম।

আদালতের নির্দেশে টেকনাফ থানায় মামলাটি তদন্তের জন্য র‌্যাবের কাছে বৃহস্পতিবার সকালে পাঠানো হয়েছে। বিষয়টি টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম দোহা নিশ্চিত করেছেন। এ

শুক্রবার রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া পুলিশ চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত