বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

দীর্ঘ দেড় বছর পর বোয়ালখালীতে শিক্ষা অফিসার অজান্তা ইসলামের যোগদান

বিশেষ প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে আজ (৬ আগস্ট) কর্মস্থলে যোগদান করেন জনাব অজান্তা ইসলাম।

দীর্ঘ প্রায় দেড় বছর পর বোয়ালখালী উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন জনাব অজান্তা ইসলাম। তিনি মোহাম্মদ ইউনুছের স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ, গত (৩ মার্চ) ২০১৯ খ্রিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এক প্রজ্ঞাপনে মাধ্যমে মোহাম্মদ ইউনুছকে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় বদলী করাই এতদিন ধরে পদটি শূন্য ছিল।

কর্মস্থলে যোগদান করে তিনি উপজেলা সদরে অবস্থিত গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মঈনুল আবেদীন নাজিম তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিদ্যালয়ের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম বলেন, বোয়ালখালীতে একজন সৎ ও নিষ্ঠাবান অফিসার দরকার ছিল তা আমরা পেয়েছি বলে অনুমেয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট জনাব মোছলেম উদ্দিন আহমদ মোবাইল বার্তায় মাধ্যমিক শিক্ষা অফিসারকে বোয়ালখালীতে যোগদান করায় অভিনন্দন জানান এবং গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করায় ধন্যবাদ জানান।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত