ক্রীড়া প্রতিবেদক: মিরপুরে আজ মঙ্গলবারও (১১ আগস্ট) ব্যক্তিগত অনুশীলনে যোগ দিয়েছেন ক্রিকেটাররা। কয়েক ধাপে আলাদা আলাদা ট্রেনিং করেছেন তারা।
ছুটির দিনের অলস সকাল, একটু আলসেমি ছিলো ক্রিকেটারদের মাঝেও। সকাল ৮টা থেকে অনুশীলনের সময় বেঁধে দেয়া হলেও কিছুটা দেরিতেই মাঠে আসেন তারা। প্রথমেই ইনডোরে বোলিং অনুশীলন করেছেন পেসার আল আমিন হোসেন এবং শফিউল ইসলাম। একই সময় সেখানে ব্যাটিং অনুশীলন করেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে তাদের সঙ্গে যোগ দেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
এক দফা জিম ট্রেনিং শেষে করে যান ইনডোরে ব্যাটিং অনুশীলনে। ক্রিকেটারদের সঙ্গে বরাবরের মতোই একজন করে ট্রেনার ছিলেন। যার অধীনে পুরো সেশন কাটিয়েছেন ক্রিকেটাররা।
পরে, মূল মাঠে রানিং এবং স্ট্রেচিং করেন শফিউল, আল আমিন, রিয়াদ সবাই। অনুশীলন করেছেন বেশ কয়েকজন নারী ক্রিকেটারও। তবে, স্কিলের চেয়ে ফিটনেস ট্রেনিংয়েই বেশি মনোযোগী ছিলেন তারা।


