বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিনহা হত্যা : পুলিশের মামলার ৩ সাক্ষী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: গত ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টেকনাফ বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন, বাহারছড়ার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।

র‍্যাব ১৫-এর কোম্পানী কমান্ডার মেজর মেহেদি হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা সিনহা রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলার সাক্ষী। তারা মেজর (অব.) সিনহাকে ডাকাত বলে প্রচার করেছিলো।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের আদালতের তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ড আবেদন করা হবে।

অপরদিকে তিনজনের সঙ্গে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখছে র‌্যাব।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত