শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় পুলিশ পরিদর্শক সুমন আলীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন আলী (৩৮) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ৭ আগস্ট তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি হন। তিনি করোনার পাশাপাশি এ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন।

তরুণ পুলিশ অফিসার সুমন আলীর অকাল মৃত্যুতে নাটোর জেলার পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সুমন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর শহরের কদমতলা এলাকার আব্দুল লতিফের ছেলে।

বড়াইগ্রাম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস জানান, নাটোর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোন পুলিশ অফিসারের মৃত্যু হলো। সুমন আলী ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে বড়াইগ্রাম থানায় যোগদান করেন। তার মৃতদেহ নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দাফন করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত