মো: নাজিম উদ্দীন:
হ্বক কথা আজ কমু (?)
এই কথাই যে কইতে মামু
আপনি ধোঁয়ায় বিলীন,
সত্য মাঝে নিজকে পামু
এই আশা’ই মোর বাঁচার কফিন !!
তবুও কেনো (?) কেউ
যেনো ঐ স্বপ্ন জাগায় —
বিধাতার সেই কোন ইশারায় !
প্রতিঘাতের দীক্ষা আমায়
বৃন্দাবনে ডাকি বলে তোর —
বাঁচতে হবে শোধিতে জাতির ঋণ !!
স্বত্ত্ব-স্বার্থ, বিষাদ-মমত্ব
ওসব কর্দমাক্ত ছুঁড়ে ফেলে ঐ ডাষ্টবীন,
তাই, আজ হ্বক’টা বলার দিন !!
ওরা এখন প্রতিশোধের স্রোতে
ভাসছে হিংসা-লোভে-ক্রোধে,
তোর নয় কেউ’ই, ছিলো না আদৌ,
জীবন মুখী সবার নসিব একই !!
প্রজন্ম কেউ’ই শংকিত নয়
মূর্ছা তো ঐ নপুংশক এর কাহন !
তুই কি হীন (!), ভেসে আসা কেউ (?)
সূত্রে গাঁথা দৃপ্ত শপথ তোর,
ঘোর কাটিয়ে রাত জাগাবে ভোর — !!
অমাবশ্যার অমানিশা
সৌর বিভেদ নয়….,(!)
ঘোর কেটে ঐ আলোক জাগায়
হাসির ঝিলিক পূর্ণ চন্দ্রিমায় !!
তাইতো মানুষ স্বয়ং সদা’ই
জ্বালিয়ে আগুন উড়ায় ফানুস,
বাঁচার নেশায় নিজকে ভাসায় —
কার কী এসে যায় —-!!
ওসব এখন মূখ্য কেউ’ই নয়
বাঁচতে হবে, আপন রথে —!
উচিৎ যথা করতে কি সংশয় (?)
এটাই তো মোর আত্মপরিচয় !!
বাঁচতে হলে লড়তে জানি—
স্বচ্ছ সঠিক, বৃন্তে দাঁড়িয়ে,
কূটিলতা নেই, কিসের এতো ভয়(?)
বীরের কেতাব সংশয় হীন!
সত্য সতত থাকে দূর্জয় —
নিয়তির কাজ কারো হাতে নয়,
বিধাতার কাজ পরিণত ঐ
দূর্বিপাকেও সত্যের জয় হবেই সর্বময়,
তাই শোধ দিতে চাই ঋণ —
হ্বক কথা আজ বলে যাবার দিন !!


