মো: নাজিম উদ্দীন:
সূত্রে পিতার উদ্বৃতি ঐ
স্মরণে এসে যায়,
সাড়ে সাত কোটি বাঙ্গালী তবে–~
আমার কম্বলটা কোথায় ?
স্বাধীন হয়েছি পিতা~~~
নেই কোনো শংশয়~~~~
অজ্জুদ, লক্ষ, নিজ্জুদ
কোটি সালাম ও তোমায় !!
জানো পিতা ?
বলবো তবে,কাঁদবে না তো~~!
জানি কাঁদবে তুমি,
গর্জিবে ঐ টুঙ্গীপাড়ায় মাজার !!
কারণ, আমার বাবার~~
আষ্ঠে~পৃষ্ঠে জড়িয়ে
আছো তুমি ও মাতৃভূমি~~!
৭১’এর লড়াকু তোমার
সৈনিক ছিলেন বাবা
মহান “মুক্তিবাহিনীর”~~~!!
সেই প্রজন্ম এই প্রভাতে
অভূক্ত রবে,ভাবতে পারো ধ্যানে….!
আজও তাদের আছে কী ক্বদর ?
কাটছে দিবস ভয় কাতূরে
অশ্রু সজল নির্ঘূমে প্রতিরাতে~~!
তুমি পিতা, বাংলায় আছো মিশে,
রাত্ত্বিরে যবে ঘুমোবে আপন মনে,
ঠিক্ জানাবো কানে কানে~~~!!
কী বললেন পিতা~~~!
সনদ ! ওসব নাকি যাক্ কফিনে,
সাবু নামের ঐ দোকানী ~~ঐ
দম্ভ নিয়ে বেড়াচ্ছে গুলশান্ এ !!
নেতৃর খু-উ-ব আস্থাভাজন,
তাই দিতে হবে তাকে নগদ !
কিসের আবার সনদ !!
এনাম দের ঐ পেঁতে রাখা ফাঁদে
মুক্তি পিতার,মুক্ত প্রজন্মরা কাঁদে,
তাঁরা মজলুমের ঐ ~~~
অশ্রুতে সাঁতার কাটে, আর~
সারাক্ষণ নেতৃকে বেচে হাঁটে-ঘাঁটে !!
নেতৃর আমার মাতৃরুপে~~~
গলদ্ ঘর্মে,কর্মে ধর্মে, যতোসব,
মহৎ সফলতা অর্জন~~~!
সাবু এনাম গং সবই উঠাচ্ছে লাঠে,
তাই ছাড়তে হলো মাঠ,
আজকের এই শোকের দিবসে
হাম্ দরদী’র ব্যেসে-
তাদেরই দখলে মাঠ !!
শুধু বিনয়ের সাথে আরজি ~~
মায়ের প্রতি~~~!!
আবারও কোনো ১৫, ২১ যেনো
না আসে জাতির প্রতি,
মা”য়ের আঁচলে ফিরে নিতে~~
হৃদয়ে সহে না সেসব ক্ষতি~~!!
দু:খ কষ্ট যতোই আসূক-
তাচ্ছিল্যের ত্রাসে তবুও,
জাতির পিতার সোনার বাংলা
হাসুক বারো মাসে!!!
(কিছু মনে নিবেন না কেউ, অবান্তর নয়, প্রতিটি কথারই শুদ্ধ দলিল্ রয়েছে ! মুক্তি প্রজন্মের আরো বেশী সতর্ক থাকতে হবে ! শোকের নামে লোক দেখানো আহাজারী না করে আমরা শক্তি সাহস নিয়ে এগিয়ে যাবো পূর্ণ উদ্যমে, পাহারা দিবো পিতার দেওয়া স্বাধীন ভুখন্ডের, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা’র পাশে থেকেই নিশ্চিত করতে হবে নিরাপত্তা, আর কোনো খন্দকার, মীর ঘষেঠি’র চক্রান্ত যেনো কাছেও আসতে সক্ষম না হয় । জয় হোক বিশ্ব মানবতার।)


