বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত ২ লাখ ৭৭ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব কিছুতেই যেন থামছে না। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৬১ জনের। আর মৃত্যু হয়েছে ৫ হাজার ৭২৭ জনের।

এরই মধ্যে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ৪৪৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয় ভারতে। দেশটিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫ হাজার ৬০৯জন। মৃত্যু ৯৯০। অন্যদিকে গত সাতদিনে হঠাৎ মৃত্যু বেড়েছে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ১ হাজার ১২০, আক্রান্ত ৬০ হাজার ৬০০, ব্রাজিলে ১ হাজার ৭ এবং আক্রান্ত ৪৯ হাজার ২১৭ জন।

করোনায় আক্রান্ত এবং মৃত্যু বেড়েছে মেক্সিকো, কলম্বিয়া, সাউথ আফ্রিকা। মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৬২৭, আক্রান্ত ৭ হাজারের বেশি, কলম্বিয়াতে মৃত্যু ৩৪৭, আক্রান্ত ১১ হাজারের অধিক, সাউথ আফ্রিকায় মৃত্যু ২৮৬ এবং আক্রান্ত ৬ হাজার ২২৭ জন।

বাংলাদেশে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৯১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত