বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫৯৫

বিশেষ প্রতিনিধি: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৬৯৪ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৫৯৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৭৯ হাজার ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৬৪১ জন। এ নিয়ে এক লাখ ৬০ হাজার ৫৯১ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭ ল্যাবে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত