বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনা পরীক্ষার ফি কমলো

বিশেষ প্রতিনিধি: কোভিড-১৯ (করোনাভাইরাস) পরীক্ষার ফি কমিয়েছে সরকার। এখন থেকে বুথে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ২০০ টাকার বদলে ১০০ টাকা করা হয়েছে। বাসা থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে।

বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ফি কমানোর কথা জানান।

এর আগে দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনামূল্যে এই পরীক্ষা করা হতো। পরে ২৯ জুন এতে ফি আরোপ করে প্রজ্ঞাপন জারি করে সরকারের স্বাস্থ্যসেবা বিভাগ। তখন হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি দিতে হতো ২০০ টাকা। আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি দিতে হতো ৫০০ টাকা।

তবে বেসরকারি হাসপাতালে আগে থেকেই পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা দিতে হচ্ছে। আর বেসরকারিভাবে বাসা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাগছে সাড়ে চার হাজার টাকা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত