স্টাফ রিপোর্টার: নগরের গুরুত্বপূর্ণ পোর্ট কানেকটিং সড়কে সাগরিকা মোড় থেকে নয়া বাজার পর্যন্ত অবৈধ গাড়ি পার্কিং করে চলমান উন্নয়নকাজে বাধা সৃষ্টির দায়ে ৭টি কাভার্ডভ্যান ও ট্রাককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এসব জরিমানা করেন।
অভিযানকালে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেন।
নির্ধারিত সময়ে উন্নয়নকাজ সম্পন্ন করতে এ সড়কে চসিকের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান চসিক কর্মকর্তারা।


