বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) ৫টি ল্যাবে ৮০২ টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২১৫ জনে।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১০টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চবিতে ৭ জন, বিআইটিআইডিতে ২১ জন, চমেক ল্যাবে আরও ৩১ জন এবং সিভাসু ল্যাবে ৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এইদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করে ১২ জন ও শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করা হলে ১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৫টি ল্যাবে ৮০২টি নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ৯৭ জনের। এরমধ্যে ৮৪ জন নগরীর এবং ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত