বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪১, আক্রান্ত ২৮৬৮

বিশেষ প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সারাদেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী নয়জন। আর নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৮৬৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৮৭ হাজার ৯৫৯।

আর করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৮২২ জনের।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪০ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৫৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৮ দশমিক ৬৯ শতাংশ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত