বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বিএনপির রাজনীতিতে হতাশার দুর্যোগ চলছে: কাদের

বিশেষ প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতিতে পারস্পরিক অবিশ্বাস আর হতাশার দুর্যোগ চলছে।

বৃহস্পতিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মরণ সভায় যুক্ত হন।

যে কোন অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর এবং স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন: দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

কাদের বলেন: পাপিয়াদের মতো কোন অপকর্মকারীর অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকেও খেয়াল রাখতে হবে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি গভীর হতাশায় নিমজ্জিত।

দেশের মানুষের সাথে তাদের কোন সম্পর্ক নেই,সংকটে মানুষের পাশে না দাঁড়িয়ে তারা এখন স্বেচ্ছা গৃহবন্দী বলেও জানান ওবায়দুল কাদের।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, কেন্দ্রীয় কার্যকরী সদস্য মারুফা আক্তার পপি ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত