বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত

বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছে।

আজ (২১ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভদ্রশিমুল গ্রামের স্কুল শিক্ষক নওশাদ আলী, স্ত্রী স্কুল শিক্ষিকা শিউলী বেগম এবং শিউলী বেগমের বাবা সোহরাব হোসেন ও মা সালেহা বেগম।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ভূঞাপুর থেকে সিএনজি চালিত অটোরিক্সাযোগে নওশাদ ও তার পরিবারের লোকজন ডাক্তার দেখাতে টাঙ্গাইল যাচ্ছিলেন। তাদের বহনকৃত অটোরিকশাটি টাঙ্গাইল বাইপাস এলাকায় পৌঁছলে উত্তরবঙ্গগামী সৈকত পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে বাকি তিনজনের মৃত্যু হয়।

পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত