শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বিশেষ প্রতিনিধি: রাজধানীর কামরাঙ্গীরচরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম দোলনা আক্তার দোলন (১৫)।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচর নার্সারি মুন্সী হাটি এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা বাবুল জানান, পড়ালেখার জন্য তার মা বকাঝকা করলে অভিমান করে ঘরের রুমের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কামরাঙ্গীরচর নার্সারি মুন্সীহাটি এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে। দুই ভাই এক বোনের মধ্য মেজো ছিল। স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত