শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিনহা হত্যা মামলায় এপিবিএনের তিন সদস্য র‌্যাব হেফাজতে

বিশেষ প্রতিনিধি: অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ড প্রাপ্ত আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নিয়েছে তদন্তকারি সংস্থা র‌্যাব।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কক্সবাজার জেলা কারাগার থেকে বের করে র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে। এপিবিএনের তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেপ্তারের পর আদালতে সোর্পদ করে ১০দিনের রিমান্ডের আবেদন করলে ৭ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, ‘কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাবাসাদের জন্য তাদের হেফাজতে নেয়া হয়েছে।

আদালতের আদেশে এই তিন সদস্যকে র‌্যাব নিয়ে যায়। তারা হলেন, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক শাহাজাহান, কনষ্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর পুলিশ তদন্তকেন্দ্রে দায়িত্বরত ছিলেন।’

এরআগে গত ১৮ আগস্ট অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩জন সদস্যকে গ্রেপ্তারের পর আদালতে সোর্পদ করেছে র‌্যাব। ওই দিনই বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডের আবেদন করলে শুনানী শেষে ৭ দিনের রিমান্ড নেয়ার আদেশ দেন তামান্না ফারাহর আদালত।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত