বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রিমান্ড শেষে কারাগারে সাহেদ

বিশেষ প্রতিনিধি: রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৩ আগস্ট) সাত দিনের রিমান্ড শেষে মো. সাহেদকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েসের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস আসামি মো. সাহেদকে সাতদিনের রিমান্ড শেষে আদালতে হাজিরের নির্দেশ দেন। ওইদিন সাতদিনের রিমান্ডের চারদিন শেষে তাকে আদালতে হাজির করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১০ আগস্ট সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২০ আগস্ট (বৃহস্পতিবার) তাকে চতুর্থ দিনের মতো জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে মো. সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে র‌্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত