বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১০৫ জন করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭৬৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ১০৫ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৮০ জন এবং ভিবিন্ন উপজেলার ২৫ জন।

চট্টগ্রামে ৫ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (২৩ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৩ নমুনা পরীক্ষা করে ২৫ জনের পজিটিভ। মহানগরে ১০ জন, ১৫ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ২১১ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৫ জন। বিভিন্ন উপজেলায় ২ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২৫ জন, উপজেলায় ৩ জন।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯৩ নমুনা পরীক্ষায় ১৭ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৫ জন, ভিবিন্ন উপজেলার ২ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৫ নমুনা পরীক্ষায় ১৬ জন পজিটিভ, নগরে ১৫ জন, উপজেলায় ১ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ১ জন, বাঁশখালী ১ জন, পটিয়া ৩ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১২ জন, সীতাকুন্ডে ২ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৬ হাজার ৫২৪ জনে। এর মধ্যে মহানগরীতে ১১ হাজার ৭২২ জন, উপজেলায় ৪ হাজার ৮০২ জন।

অদ্যবধি চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৬৫ জন। মহানগরীতে ১৮৪ জন, বিভিন্ন উপজেলায় ৮১ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত