আরিফ উদ্দীন, বোয়ালখালী প্রতিনিধি: বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের সরকারের অর্থ সহায়তা তুলে দিচ্ছে বোয়ালখালী সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
আজ সোমবার (২৪ আগষ্ট) সমাজসেবা কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।
দুস্থ ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সাহায্যার্থে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচি মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে আসছে সরকার।
এরই ধারাবাহিকতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে বোয়ালখালী সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
৮ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস রোগে আক্রান্ত ব্যক্তি কে জন প্রতি ৫০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ দেলোয়ার হোসেন।
এসময় তিনি বলেন বিভিন্ন জোটিল রোগে আক্রান্ত ব্যক্তি সমাজসেবা অফিসে এসে নিঃসংকোচে তাদের অসুবিধার কথা বলতে পারেন। সমাজসেবা অফিসের দরজা সব সময় খোলা।


