বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে উলঙ্গ হয়ে তরুণীকে ধর্ষণের হুমকিদাতা বাবলু গ্রেপ্তার

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: প্রকাশ্যে দিনের আলোতে এক তরুণীকে উলঙ্গ হয়ে ধর্ষণের হুমকি দিচ্ছে বাবলু নামের এক যুবক। পিছনে দাঁড়িয়ে উৎসাহ যোগাচ্ছেন বাবলুর মা জোৎসা বেগম ও ভাবী সানজিদা আক্তার।

নগরীর সদরঘাট থানার ২৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাদার বাড়ির টং ফকির মাজার লেইনের এলাকার ঘটনা এটি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টায় বাবলুকে আটক করে সদরঘাট থানা পুলিশ।

সদরঘাট থানার এসআই আমিনুল জানান, বিষয়টি নিয়ে সহকারী কমিশনার নোবেল চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান সিদ্দিকী ফারুকী স্যার কাজ করছেন।

কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা জানান, ইতিমধ্যে তাকে সদরঘাট থানার হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বিষয়টি নিয়ে ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত