বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

ধর্ষণ-হত্যার পর জোর করে স্বীকারোক্তি আদায় করা সেই এসআই প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গণধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি দেওয়ার পর কিশোরী জিসামনিকে জীবিত উদ্ধারের ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

তিনি জানান, এ ঘটনায় আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। যেহেতু এতে তিনি অভিযুক্ত, তাই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৫ আগস্ট) চাঞ্চল্যকর এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহেদ পারভেজকে প্রধান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইকবাল হোসেনকে সদস্য করা হয়েছে।

একইসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আল মামুনকে প্রত্যাহার করে পরিদর্শক আবদুল হাইকে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত