স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৭৯৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭৪ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৬৬ জন এবং ভিবিন্ন উপজেলার ৮ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (২৬ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১০২ নমুনা পরীক্ষা করে ১৮ জনের পজিটিভ। মহানগরে ১৪ জন, ৪ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৬ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৭ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৬ জন, উপজেলায় ১ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১০৬ টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৫ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯১ নমুনা পরীক্ষায় ৭ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৭ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৮ নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ, নগরে ৮ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৩ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।
এ ছাড়া উপজেলায় বাঁশখালী ২ জন, রাঙ্গুনিয়া ১ জন, হাটহাজারী ৩ জন, সীতাকুন্ডে ১ জন, মিরসরাই জন, সদ্বীপ ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৬ হাজার ৭৬২ জনে। এর মধ্যে মহানগরীতে ১১ হাজার ৯১২ জন, উপজেলায় ৪ হাজার ৮৫০ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ২ জন, মোট ২৬৭ জন। মহানগরীতে ১৮৬ জন, বিভিন্ন উপজেলায় ৮১ জন।


