বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।

নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে বলেও জানানো হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ শনিবার ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে এ নির্দেশনা দেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ে তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নদীতে তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌ চলাচল শুরু হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত