নিজস্ব প্রতিবেদক: গত ২০১৫ সনের ২৯ আগস্ট চট্টগ্রাম এর পটিয়া উপজেলার গৈড়লার টেক নামক স্থানে কর্মস্থল থেকে ফেরার পথে প্রধান সড়কে পিছন থেকে আসা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ধরাধাম ত্যাগ করেন।
পুরো এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। দুর্ঘটনার আকস্মিকতায় অদূরে অপেক্ষমান স্বীয় প্রতিবেশী মতিউর রহমান এর অকৃত্রিম অবদান চীরস্মরণীয় হয়ে থাকবে।
আজ পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুম এর ওয়ারিশানের তরফে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, তিনি চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যেল সায়েন্সস বিশ্ববিদ্যালয় এর পরিচালক ড: একেএম সাইফুদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা হাজী খায়ের জাহান মেমোরিয়াল ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন এর কনিষ্ঠ চাচা। পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেন।


