নিউজ ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ এ কেউ বাদ যাচ্ছেনা। এবার করোনা আক্রান্ত হলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সভাপতি, কাশেম -নূর ফাউন্ডেশন এর কো চেয়ারম্যান, দানবীর, বিশিষ্ট শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী।
তার রোগমুক্তি কামনায় মঙ্গলবার মহানগর ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রাসেদুল আজিম রাসেলের উদ্যোগে উত্তর পাঠানটুলী বায়তুল গোফরান জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আকবর সওদাগর, মসজিদ কমিটির সদস্য আলী ফজল, আবুল হোসেন, মতি হোসেন, সাবেক ছাত্রনেতা রাসেদুল আজিম রাসেল, ওয়ালিদুল আজিম সোহেল ও মসজিদের মুসল্লিগন।


