বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

প্রায় ৬ মাস পর দেশে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক: প্রায় ৬ মাস পর বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান দেশে ফিরেছেন। বুধবার (০২ সেপ্টেম্বর) রাত ২টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফিরেছেন। ফ্লাইট কিছুটা বিলম্ব হওয়ায় ৫০ মিনিট দেরিতে ২টা ৫০ মিনিটে দেশে নামেন তিনি। এ সময় তাকে দুটি গাড়ি নিতে আসে। অনেকটা গোপনীয়তা রক্ষা করে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানীর বাসায় গেছেন সাকিব।

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে ২য় কন্যা সন্তানের মুখ দেখেন তিনি। প্রায় ৬ মাস পর এবার দেশে ফিরছেন সাকিব।

জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল বছরের ২৯ অক্টোবর সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা কাটবে মাস দুয়েক পর। তার আগে ম্যাচ ফিটনেস ফিরে পেতে আবারো অনুশীলন শুরু করবেন তিনি।

জানা গেছে, দেশে ফেরার পর সাকিব ৫ সেপ্টেম্বর থেকে সাভারের বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন।

সবকিছু ঠিক থাকলে অক্টোবরের ২৯ তারিখ থেকে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরার কথা রয়েছে এ অলরাউন্ডারের।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত