বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

২৪ ঘণ্টায় মৃত্যু ৩৫, আক্রান্ত ২৫৮২

বিশেষ প্রতিনিধি: করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা হলো চার হাজার ৩৫১ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮২ জন। সব মিলিয়ে দেশে আক্রান্তের মোট সংখ্যা তিন লাখ ১৭ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ আট হাজার ১৭৭ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গেল ২৪ ঘণ্টায় ১৫ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত