বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

করোনা পজিটিভ নেইমার

ক্রীড়া প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষ করেই স্পেনের ইবিজা দ্বীপে বেড়াতে গিয়েছিলেন পিএসজি তারকা আঙ্গেল ডি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেসের, আন্দের এররেরা, মাউরো ইকার্দি, কেইলর নাভাস ও নেইমার জুনিয়র। এখান থেকে ফেরার পরই করোনা আক্রান্ত হন নেইমারের দুই সতীর্থ ডি মারিয়া ও পেরেদেস।

দুইজনের করোনা পজিটিভ হওয়ায় অস্বস্তিতে ছিলেন নেইমারও। শেষ পর্যন্ত সেটিই হলো। করোনায় আক্রান্ত হলেন নেইমার জুনিয়র।

ইএসপিএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, ইবিজায় ছুটি কাটাতে যাওয়াদের ভেতর ইকার্দির রিপোর্টও পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী ১০ সেপ্টেম্বর লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শুরু করবে পিএসজির। এভাবে যদি কোভিড-১৯ পজিটিভের তালিকা লম্বা হতে থাকে তবে স্থগিত হতে পারে ম্যাচটি।

কারণ, লিগ ওয়ান কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছে এক দলে চার সদস্যের বেশি খেলোয়াড়ের করোনা আক্রান্ত হলে তাদের ম্যাচ স্থগিত করা হবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত