বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

বায়ার্নে সফল মৌসুম কাটিয়ে বার্সায় ফিরলেন কুতিনহো

ক্রীড়া প্রতিবেদক: ২০০৮ সালে ইন্টার মিলানের হয়ে পেশাদার ফুটবল শুরু ফিলিপে কুতিনহোর। ভাস্কো দা গামা, স্পানিওলের হয়ে খেলে ২০১৩ সালে পাড়ি জমান লিভারপুলে। ২০১৮ সালে যোগ দেন বার্সেলোনায়। ২০১৯ সালে ধারে বায়ার্ন মিউনিখে খেলতে যান। এক মৌসুম কাটিয়ে ব্রাজিলিয়ান তারকা আবারও ফিরে এসেছেন বার্সায়।

মাঠে নেমেই বাজিমাত করেছিলেন কুতিনহো। দলটির হয়ে ২৩ ম্যাচ খেলে গোল তুলেছেন ৮টি। চ্যাম্পিয়নস লিগে বার্সাকে ৮-২ গোলের ব্যবধানে হারিয়েছিল বায়ার্ন। ওই ম্যাচে মাঠে নেমে একটি অ্যাসিস্ট ও শেষ দুই গোল তুলেছিলেন তিনিই।

বায়ার্নের জার্সিতে সেমিফাইনাল ও ফাইনালে নেমে শেষ পর্যন্ত ইউরোপ সেরার মুকট তুলেছিলেন ২৮ বছর বয়সী কুতিনহো। দলটির হয়ে বুন্দেজ লিগা ও জার্মান কাপের শিরোপাও তুলেছেন।

সফল এক মৌসুম কাটিয়ে আবারও ঘরে ফিরেছেন কুতিনহো। যদিও ন্যু ক্যাম্পে বড় ধরনের বিপর্যয় চলছে। গেল সপ্তাহে দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি জানিয়েছেন, আর থাকতে চাইছেন না তিনি। দুই পক্ষের বৈঠকের পর আরও এক বছরের জন্য বার্সায় থাকার আভাস পাওয়া গেছে মেসির।

নতুন কোচ রোনাল্দ কোম্যানের অনুশীলনে এখনও আসেননি মেসি। বার্য়ানের হয়ে মৌসুম কাটিয়েই বার্সার অনুশীলনে যোগ দিলেন কুতিনহো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত