শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

চসিককে ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে চমেক

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: বকেয়া গৃহকর বাবদ চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার (৬ সেপ্টেম্বর) চমেক হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের হাতে চেকটি তুলে দেন।

এ সময় চসিকের সচিব আবু সাহেদ চৌধুরী, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, চমেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শাহজাহান, চসিকের এস্টেট অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী, উপ-কর কর্মকর্তা আবদুল মজিদ উপস্থিত ছিলেন।

চসিক প্রশাসক বলেন, করোনাকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অনেক অবদান রয়েছে। চট্টগ্রাম বিভাগে এ হাসপাতালটি সাধারণ ও মুমূর্ষু রোগীদের যে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে তা অতুলনীয়।

তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেবার মান আরও উন্নত এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ করার জন্য আহ্বান জানান।

প্রশাসক চট্টগ্রামে আরও কয়েকটি বিশেষায়িত সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত