বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭১ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। মৃত্যু হয়েছে একজনের।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫১৬ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের ৬টি ল্যাবে ও কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৭টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৪১টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৫৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৪টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবিতে ২৩ জন, বিআইটিআইডিতে ৯ জন, চমেক ল্যাবে ১৮ জন এবং সিভাসু ল্যাবে ৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৮টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরের করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ৩টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৬জন এবং উপজেলায় ২৫জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত