বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

মুজিববর্ষ উপলক্ষে মহানগর আওয়ামী লীগ প্রদত্ত ২১নং ওয়ার্ড যুবলীগের কাছে গাছের চারা বিতরণ

জয়নাল আবদিন নাইমন, স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ১ কোটি চারা বিতরণ ও বৃক্ষরোপণ কমসূচির আওতায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ প্রদত্ত ২১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কাছে বৃক্ষরোপন করা জন্য চারা বিতরণ কমসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রিয়া কমিউনিটি সেন্টারে এ কমসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্ঠা শফর আলী, কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান, ধর্ম সম্পাদক আবু তাহের সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

২১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হুমায়ুন কবির মাসুদ,  আজিম উদ্দিন, ইকবাল আহমেদ ইমু, জাহেদ মিয়া, শফিকুল আলম চৌধুরী, শফিকুল ইসলাম, ইসমাঈল উদ্দিন লিটন, জাহেদুল ইসলাম মন্জু, মোরশেদ কুতুবী, রাশেদ শরীফ বাপ্পি, গোলাম হায়দার, জুয়েল, মনির হোসেন, আসিফ প্রমুখ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন যুবলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে যুবরাই এগিয়ে আশবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে মহানগর নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে বৃক্ষরোপনের জন্য বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত