বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

নেত্রকোনায় ট্রলারডুবি, পাঁচ শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কলমাকন্দা উপজেলার গোমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত পাঁচ শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২৬ জন। 

বুধবার বেলা ১১টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কলমাকন্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনামগঞ্জের মধ্যনগর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি নেত্রকোনার ঠাকুরাকোনর উদ্দেশে রওয়ানা দেয়। কলমাকন্দার রাজনগর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করছে। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত