শনিবার, ৪ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৩ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১৩৫৯ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৩৯ জন এবং ভিবিন্ন উপজেলার ১৪ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬ড় নমুনা পরীক্ষা করে ২১ জনের পজিটিভ। মহানগরে ১১ জন, ১০ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ৬৩১ টি নমুনা পরীক্ষা করা হয়।তৎমধ্যে ৯ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৮ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৭ জন, উপজেলায় ১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৫০ টি নমুনা পরীক্ষায় ৩ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৩ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৯ নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩ জন, ভিবিন্ন উপজেলার ১ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৭১ নমুনা পরীক্ষায় ৮ জন পজিটিভ, নগরে ৭ জন, উপজেলায় ১ জন।

এ ছাড়া উপজেলায় পটিয়া ১, রাউজান ৪ জন, ফটিকছড়ি ৩ জন, হাটহাজারী ৫ জন, সীতাকুন্ডে ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৭ হাজার ৬৯৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১২ হাজার ৬৩১ জন, উপজেলায় ৫ হাজার ৬৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৭৭ জন। মহানগরীতে ১৯২ জন, বিভিন্ন উপজেলায় ৮৫ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত