বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

রেলওয়ের ১.৮৩ একর জায়গা দখলমুক্ত

আসিফ তালুকদার, স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম মহানগরীর দেওয়ানহাট ওভারব্রিজ সংলগ্ন রেলভূমিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। 

সকাল ১০টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা, জনাব মাহবুবুর করিম ও পুলিশ- আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের অভিযানের মধ্য দিয়ে দেওয়ানহাট পোস্তার পাড় হতে মার্শাল ইয়ার্ড পর্যন্ত এলাকায় ৪৮২টি টিনশেড ঘর ও ঝুপড়ি ঘর উচ্ছেদপূর্বক প্রায় ১.৮৩ একর জায়গা অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ রেলওয়েকে বুঝিয়ে দেয়া হয়।

ভবিষ্যতেও চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদে কার্যক্রম চলমান রাখবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত