বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৭৩ জন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৯৬৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭৩ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫৮ জন এবং ভিবিন্ন উপজেলার ১৫ জন।

চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১২১ নমুনা পরীক্ষা করে ২২ জনের পজিটিভ। মহানগরে ১৩ জন, ৯ জন উপজেলার।

চট্টগ্রাম বিআইটিআইডিতে  টি ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১২ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১২ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২২ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৮ জন, উপজেলায় ৪ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ১৫৬ টি নমুনা পরীক্ষায় ৫ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ৪ টি, উপজেলায় ১ টি।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ নমুনা পরীক্ষায় ৬ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৬ জন।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯ নমুনা পরীক্ষায় ৫ জন পজিটিভ, নগরে ৫ জন।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১০ টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ। ১ জনই উপজেলার।

এ ছাড়া উপজেলায় লোহাগাড়া ১ জন, সাতকানিয়া ১ জন, বোয়ালখালী ২ জন, রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৪ জন, হাটহাজারী ৬ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৭ হাজার ৯৯৮ জনে। এর মধ্যে মহানগরীতে ১২ হাজার ৮৫০ জন, উপজেলায় ৫ হাজার ১৪৮ জন।

এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৮১ জন। মহানগরীতে ১৯৫ জন, বিভিন্ন উপজেলায় ৮৬ জন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত