স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১১২৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ৪৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৩৭ জন এবং ভিবিন্ন উপজেলার ৯ জন।
চট্টগ্রামে ৬ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষা করে ৫ জনের পজিটিভ। মহানগরে ১ জন, ৪ জন উপজেলার।
চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৪৩০ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৯ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৮ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৩৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৮ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৬ জন, উপজেলায় ২ জন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৮৮ টি নমুনা পরীক্ষায় ২ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ২ টি।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৫ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৮ নমুনা পরীক্ষায় ৭ জন পজিটিভ, নগরে ৫ জন, উপজেলায় ২ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে টি নমুনা পরীক্ষায় ১ জনের পজিটিভ।
এ ছাড়া উপজেলায় রাঙ্গুনিয়া ১ জন, রাউজান ৪ জন, হাটহাজারী ২ জন, সীতাকুন্ডে ১ জন, সদ্বীপ ১ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৮ হাজার ১২০ জনে। এর মধ্যে মহানগরীতে ১২ হাজার ৯৫০ জন, উপজেলায় ৫ হাজার ১৭০ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৮২ জন। মহানগরীতে ১৯৫ জন, বিভিন্ন উপজেলায় ৮৭ জন।
অদ্যবধি সুস্থ হয়েছেন ৭৬ জন। মোট সুস্থ ১৪ হাজার ২৭৪ জন।


